Friday, 4 September 2026
IncomeBD

রেজিস্ট্রেশন করলেই ৫০০ টাকা বোনাস!

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন
ব্রেকিং নিউজ
সর্বশেষ

৩৩২ পদে বাংলাদেশ ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ Bangladesh Bank Job Circular 2026

প্রকাশিত: 24 August, 2026, 2:34 PM

বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (Bangladesh Bank Job Circular 2026) আনুষ্ঠানিকভাবে ২৯ জুলাই, ১৭ আগস্ট, ১৮ আগস্ট ও ২০ আগস্ট ২০২৬ তারিখে বাংলাদেশ ব্যাংক ই-রিক্রুটমেন্ট ওয়েবসাইট ও জাতীয় দৈনিকে প্রকাশিত হয়েছে। সেন্ট্রাল ব্যাংক অব বাংলাদেশ এবং ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয় (বিএসসিএস)-এর আওতাধীন মোট ০৪টি পৃথক নিয়োগ বিজ্ঞপ্তিতে ১৩টি ক্যাটাগরির পদে সর্বমোট ৩৩২ জন দক্ষ ও যোগ্য প্রার্থী নিয়োগ দেওয়া হবে।

উল্লিখিত নিয়োগের আওতায় বাংলাদেশ ব্যাংকের নিজস্ব মেডিকেল অফিসার ও সহকারী পরিচালক (আইন) এবং সদস্যভুক্ত রাষ্ট্রায়ত্ত সোনালী, অগ্রণী, রূপালী, বিডিবিএল, রাকাব, কর্মসংস্থান ব্যাংক, আইসিবি, কৃষি ব্যাংক ও আনসার ভিডিপি ব্যাংকের জন্য বিপুল সংখ্যক আইটি বিশেষজ্ঞ কর্মকর্তা নেওয়া হবে।

আগ্রহী প্রার্থীরা অনলাইনে পদভেদে আগামী ০১, ১৭, ২০ ও ২৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে আবেদন করতে পারবেন। আবেদনের শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, পদভিত্তিক বেতনস্কেল, ফি পরিশোধ পদ্ধতি ও অফিশিয়াল নোটিশের বিস্তারিত তথ্য নিচে তুলে ধরা হলো।

 

এক নজরে বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ জব সামারি

💡 কেন এই চাকরিতে আবেদন করবেন?

  • ১৩ টি ক্যাটাগরির পদে মোট ৩৩২ জনকে নিয়োগ দেওয়া হবে।
  • স্নাতক / স্নাতকোত্তর / এমবিবিএস / ইঞ্জিনিয়ারিং পাস পাসে আবেদন করা যাবে।
  • সকল জেলার যোগ্য প্রার্থী আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ ব্যাংক
সংশ্লিষ্ট মন্ত্রণালয় বাংলাদেশ ব্যাংক (সেন্ট্রাল ব্যাংক অব বাংলাদেশ)
জব লোকেশন ঢাকা ও সারা বাংলাদেশ
পদের ক্যাটাগরি ১৩ টি
মোট শূন্যপদ ৩৩২ জন
চাকরির ধরন সরকারি চাকরি
বয়সসীমা ২১ থেকে ৩২ বছর (পদভেদে ৩৫ ও ৬২ বছর)
শিক্ষাগত যোগ্যতা স্নাতক / স্নাতকোত্তর / এমবিবিএস / ইঞ্জিনিয়ারিং পাস
জেলা সকল জেলার যোগ্য প্রার্থী
বেতন/গ্রেড ৬ষ্ঠ, ৯ম ও ১০ম গ্রেড
আবেদনের ফি ২০০ টাকা
বিজ্ঞপ্তির সোর্স বাংলাদেশ ব্যাংক ই-রিক্রুটমেন্ট ওয়েবসাইট, ২০ আগস্ট ২০২৬
স্মারক নম্বর ৬৭/২০২৬, ৬৬/২০২৬, ৬৫/২০২৬ ও ২৬০/২০২৬
বিজ্ঞপ্তি জারির তারিখ ২৯ জুলাই, ১৭ আগস্ট, ১৮ আগস্ট ও ২০ আগস্ট ২০২৬
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ ২৯ জুলাই, ১৭ আগস্ট, ১৮ আগস্ট ও ২০ আগস্ট ২০২৬
আবেদন শুরুর তারিখ ২৯ জুলাই, ১৭ আগস্ট, ১৯ আগস্ট ও ২৩ আগস্ট ২০২৬
আবেদনের শেষ তারিখ পদভেদে ০১, ১৭, ২০ ও ২৭ সেপ্টেম্বর ২০২৬ রাত ১১:৫৯ টা
আবেদন পদ্ধতি অনলাইন
(erecruitment.bb.org.bd)

কোম্পানি বা প্রতিষ্ঠানের পরিচিতি

বাংলাদেশ ব্যাংক (Bangladesh Bank) হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক ও সর্বোচ্চ আর্থিক নিয়ন্ত্রণকারী সংস্থা। ১৯৭১ সালের বাংলাদেশ ব্যাংক আদেশবলে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি দেশের মুদ্রানীতি প্রণয়ন, বৈদেশিক মুদ্রার রিজার্ভ পরিচালনা, ব্যাংক ও আর্থিক খাতের তদারকি এবং জাতীয় অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে শীর্ষ ভূমিকা পালন করে। এছাড়া ব্যাংকার্স সিলেকশন কমিটি (বিএসসিএস)-এর মাধ্যমে রাষ্ট্রায়ত্ত ব্যাংকসমূহে মেধাভিত্তিক স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া পরিচালিত হয়। বাংলাদেশ ব্যাংকে চাকরি যেকোনো প্রার্থীর জন্য সর্বোচ্চ সামাজিক মর্যাদা, আকর্ষণীয় আর্থিক সুবিধা এবং শীর্ষ নেতৃত্বমূলক ক্যারিয়ারের এক অনন্য সুযোগ।

অফিশিয়াল ওয়েবসাইট erecruitment.bb.org.bd
হেড অফিসের ঠিকানা বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয়, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার +880-2-9530420
ফ্যাক্স নাম্বার +880-2-9530435

বাংলাদেশ ব্যাংক পদের সংক্ষিপ্ত বিবরণ

নিয়োগ বিজ্ঞপ্তি ১ (মেডিকেল অফিসার – ৯ম গ্রেড)

ক্রমিক পদের নাম পদ সংখ্যা বেতনস্কেল/গ্রেড
মেডিকেল অফিসার ০৬ জাতীয় বেতন স্কেল ২০১৫, ৯ম গ্রেড (২২,০০০-৫৩,০৬০/-)

নিয়োগ বিজ্ঞপ্তি ২ (সহকারী পরিচালক – এক্স ক্যাডার-আইন – ৯ম গ্রেড)

ক্রমিক পদের নাম পদ সংখ্যা বেতনস্কেল/গ্রেড
সহকারী পরিচালক (এক্স ক্যাডার-আইন) ০৫ জাতীয় বেতন স্কেল ২০১৫, ৯ম গ্রেড (২২,০০০-৫৩,০৬০/-)

নিয়োগ বিজ্ঞপ্তি ৩ (খণ্ডকালীন চিকিৎসক – ট্রেনিং একাডেমি)

ক্রমিক পদের নাম পদ সংখ্যা বেতনস্কেল/গ্রেড
খণ্ডকালীন চিকিৎসক (মিরপুর একাডেমি) ০১ দৈনিক ২,৬০০/- টাকা হারে মাসান্তে সম্মানী

নিয়োগ বিজ্ঞপ্তি ৪ (ব্যাংকার্স সিলেকশন কমিটি – আইটি পদসমূহ – ৩২০ জন)

ক্রমিক পদের নাম পদ সংখ্যা বেতনস্কেল/গ্রেড
সিনিয়র অফিসার (IT) ৩৬ জাতীয় বেতন স্কেল ২০১৫, ৯ম গ্রেড (২২,০০০-৫৩,০৬০/-)
অফিসার (IT)/ এমআইএস এবং আইসিটি অফিসার ২৩১ জাতীয় বেতন স্কেল ২০১৫, ১০ম গ্রেড (১৬,০০০-৩৮,৬৪০/-)
এসিস্ট্যান্ট প্রোগ্রামার/ সহকারী প্রোগ্রামার ২৮ জাতীয় বেতন স্কেল ২০১৫, ৯ম গ্রেড (২২,০০০-৫৩,০৬০/-)
এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (IT)/ মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার ১৪ জাতীয় বেতন স্কেল ২০১৫, ৯ম গ্রেড (২২,০০০-৫৩,০৬০/-)
সহকারী সিস্টেম ইঞ্জিনিয়ার ০৩ জাতীয় বেতন স্কেল ২০১৫, ৯ম গ্রেড (২২,০০০-৫৩,০৬০/-)
এসিস্ট্যান্ট ডাটাবেইজ এডমিনিস্ট্রেটর (গ্রেড-০৯) ০২ জাতীয় বেতন স্কেল ২০১৫, ৯ম গ্রেড (২২,০০০-৫৩,০৬০/-)
এসিস্ট্যান্ট সিস্টেম এনালিস্ট ০২ জাতীয় বেতন স্কেল ২০১৫, ৬ষ্ঠ গ্রেড (৩৫,৫০০-৬৭,০১০/-)
এসিস্ট্যান্ট ডাটাবেইজ এডমিনিস্ট্রেটর (গ্রেড-০৬) ০১ জাতীয় বেতন স্কেল ২০১৫, ৬ষ্ঠ গ্রেড (৩৫,৫০০-৬৭,০১০/-)
প্রোগ্রামার ০১ জাতীয় বেতন স্কেল ২০১৫, ৬ষ্ঠ গ্রেড (৩৫,৫০০-৬৭,০১০/-)
১০ ডাটাবেইজ এডমিনিস্ট্রেটর ০২ জাতীয় বেতন স্কেল ২০১৫, ৬ষ্ঠ গ্রেড (৩৫,৫০০-৬৭,০১০/-)

বাংলাদেশ ব্যাংক পদভিত্তিক শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

নিয়োগ বিজ্ঞপ্তি ১ (মেডিকেল অফিসার – ৯ম গ্রেড)